শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

গুগল ফটোজ শেয়ার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। গুগল ফটোজের মেমোরিজে তারিখ বা বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক ছবি থাকে।যা শেয়ারও করা যায়। মেমোরিজে পুরোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে।

তবে কখনো কখনো মেমোরিজের ছবির ক্রম বদলের প্রয়োজন হয় বা কোনো কিছু যোগ অথবা বাদ দেওয়ার প্রয়োজন হয়। আবার অনেকেই মেমোরিজের সুন্দর শিরোনামও দিতে চান। তবে সেটা কিভাবে করবে তা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই জানানো হবে। তাহলে চলুন গুগল ফটোজের মেমোরিজ সম্পাদনা করার পদ্ধতি দেখে নেওয়া যাক:

১. প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।

২. তারপর নিচে বিভিন্ন অপশন দেখা যাবে।

৩. সেখান থেকে মেমোরিজ অপশনটি নির্বাচন করতে হবে।

৪. পরের পেজে তারিখ ধরে বা বিষয় অনুসারে আগের সাজানো ছবির মেমোরিজের তালিকা দেখা যাবে।

৫. যে মেমোরিজ সম্পাদনা করবেন, সেটিতে ট্যাপ করতে হবে।

৬. এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করতে হবে।

৭. এরপর টাইটেল বক্সে মেমোরিজের শিরোনাম পরিবর্তন করা যাবে।

৮. আবার ছবির ওপর থাকা ক্রস চিহ্নে ট্যাপ করলে সেই ছবি বাদ দেওয়া যাবে।

৯. নতুন ছবি যোগ করতে অ্যাড ফটোজে ট্যাপ করে ছবি যোগ করতে হবে।

১০. সম্পাদনা শেষ হলে ওপরে বাঁ দিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করবেন।

১১. এরপর শেয়ার আইকনে ট্যাপ করে বিভিন্ন মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে।

১২. এ ছাড়া মেমোরিজের লিংকও কপি করে শেয়ার করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ