শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন 

মোবাইল ইন্টারনেট চালু করলেই ৫ জিবি বোনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ১০ দিন সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এসময়ে অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।

রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিকে, টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট- বৈঠক থেকে এ তথ্য জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ১৮ জুলাই থেকে টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। এবার দেশের ১৩ কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা ফুরোচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ