শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফেসবুকে ইভেন্ট তৈরির সহজ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার অনেকেই এখানে আলোচনা সভা, অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের আগে আগ্রহীদের বিস্তারিত তথ্য জানাতে ইভেন্ট তৈরি করেন। যার মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য, আলোচনার বিষয়, স্থান ও সময়সহ বিভিন্ন তথ্য সহজেই অন্যদের জানানো যায়।

এ ছাড়াও আগ্রহী ব্যক্তিরা ‘গোয়িং’ বা ‘ইন্টারেস্টেড’ অপশন নির্বাচন করে ইভেন্ট সম্পর্কে নিজেদের আগ্রহও প্রকাশ করতে পারেন। এবার চলুন ফেসবুকে ইভেন্ট তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক:

স্মার্টফোনে ইভেন্ট তৈরির পদ্ধতি

১. স্মার্টফোন থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্য প্রথমেই ফেসবুকের ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় প্রদর্শিত অপশন থেকে ‘ইভেন্টস’ নির্বাচন করে ওপরে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।

৩. এবার অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এবার ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

কম্পিউটারে ইভেন্ট তৈরির পদ্ধতি

১. কম্পিউটার থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্যও প্রথমে ফেসবুকের বাম দিকে থাকা মেনুবার থেকে ‘ইভেন্টস’অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট নিউ ইভেন্ট’ অপশন নির্বাচন করলেই একটি পপআপ বক্স চালু হবে।

৩. এবার সেখানে অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এরপর নিচে স্ক্রল করে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ