শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাড়িতে থাকলে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রয়েছে। কিন্তু বাইরে গেলে ফোনের ইন্টারনেটই ভরসা। তবে বেশিরভাগ সময়ই ফোনের ইন্টারনেটের গতি কমে যায়। খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে।

তবে তার জন্য ফোনটিকে দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতেই কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে সমস্যা। জেনে নিন সেই উপায়গুলো-

১. ফোনটি বন্ধ করে পুনরায় চালু করুন। কখনো কখনো, ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। তাই যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।

২. ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান। আপনার নেটওয়ার্ক মোড ৪জি বা ৫জি-তে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি-তে সেট করা থাকলে, এটিকে ৪জি বা ৫জি-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।

৩. ফোন আপডেট করুন। সফটওয়্যার আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বার বার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন।

৪. ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। সব সময় নেটওয়ার্কের সমস্যা হয় না। অনেক সময় ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।

৫. ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ