শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন  নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

মোবাইল পানিতে পড়লে যা করবেন, যা করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোবাইল ফোন নিয়ে বর্ষাকালে প্রায়ই আমরা বিড়ম্বনা পড়ে থাকি। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। এই সমস্যাটি সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে। একবার যদি ফোনটি পানিতে ভিজে যায় তাহলে সেটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। দেখা দিতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু পদক্ষেপে রক্ষা পেতে প্রিয় ফোনটি।

ব্যাটারি ও সুক্ষ ইলেকট্রনিক সার্কিটের উপস্থিতির কারণে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে বেশ বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তাই চলুন, জেনে নেওয়া যাক এমতাবস্থায় কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

যা করবেন—

এক. প্রথমে ফোনের ওপরটা মুছে নিন।
দুই. পানিতে ডুবে মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে তা অন হয় কি না পরীক্ষা করুন।
তিন. চালু হলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন আবার বন্ধ করে দিন।
চার. ভেতরে থাকা  পানি শুকাতে একটি বাটিতে চাল নিয়ে তাতে ফোন সেটটি রাখুন। এতে চাল পানি শুষে নেবে।
পাঁচ. চালের বদলে ঘরে সিলিকার প্যাকেটেও মোবাইল ফোন রেখে দিতে পারেন। তাতেও পানি চলে যাবে।

চাল বা সিলিকা যেটিই ব্যবহার করুন না কেন, একটানা ৩ দিন সেগুলোতে ফোন সেট রেখে দিন। না হলে সেটি পুরোপুরি শুকাবে না। ৩ দিন পর ফোন অন করুন। যদি অন না হয় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

যা করবেন না—

এক. ভেজা অবস্থায় চার্জ দেবেন না।
দুই. শুকানোর জন্য রোদে দেবেন না।
তিন. হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না।
চার. পুরোপুরি না শুকিয়ে মোবাইল ফোন চালু বা চার্জ করবেন না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ