শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পুরোনো আইফোন কেনার আগে যা জানা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন আইফোনের দাম এন্ড্রোয়েড ফোনের থেকেও অনেক বেশি। এ কারণে শখ মেটাতে অনেকেই ঝুঁকছেন ব্যবহার করা আইফোনের দিকে। তবে কিছু বিষয় আছে যা না জেনে পুরানো  আইফোন কিনতে গেলে পুরো টাকাটাই যেতে পারে জলে

উন্নত ক্যামেরা, অসাধারণ ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসরে কিংবা শুধুমাত্র সোশ্যাল স্টাটাস মেন্টেইন করার জন্য হলেও অনেকেরই স্বপ্ন আইফোন ব্যবহার করার।

কিন্তু এক্ষেত্রে সমস্যাটা গিয়ে দাঁড়ায় দামে। একটা সাধারণ মানের নতুন এন্ড্রোয়েড ফোনের দাম যেখানে ৫ হাজার থেকেই শুরু সেখানে লেটেস্ট মডেলের নতুন আইফোনের দাম গিয়ে ঠেকে ৬০ হাজারেরও উপরে।

কিছু টিপস ফলো করলে কিন্তু আপনিও সহজেই ভালো মানের ব্যবহার করা আইফোন কিনতে পারবেন।

আইফোন কেনার আগে অবশ্যই সিরিয়াল নম্বর বা imei যাচাই করে নিতে হবে। *#06# টাইপ করে জানতে পারবেন আইএমইআই নাম্বারটি। IMEI ম্যাচ করানোর পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করিয়ে নিতে হবে। এতে সহজেই জানতে পারবেন ফোনটি কি চুরি করা কিনা কিংবা এতে কোন ধরণের সমস্যা আছে কিনা।

অবশ্যই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে ফিজিকাল অবস্থা ভাল ভাবে চেক করে নিতে হবে। ফোনটিতে কোনওরকম স্ক্র্যাচ কিংবা ড্যামেজ আছে কি না জেনেই ফোনটি কেনা উচিত।

দেখে নিতে হবে ডিসপ্লেটি আসল নাকি নকল। নকল ডিসপ্লে চেক করতে ট্রু টোন ক্যাপাবিলিটি পরীক্ষা করে নিতে পারেন একই সাথে দেখে নিতে হবে ফেস আইডি কাজ করছে কি না।

জানতে হবে ব্যাটারি আসল কি না।  ব্যবহার করা আইফোনের সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি হেলথ কম থাকা। এক্ষেত্রে যদি হেলথ সংক্রান্ত স্টেটাস না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, এতে রয়েছে নকল ব্যাটারি। তবে ব্যাটারি হেলথ ৮০ শতাংশের উপরে থাকলেই ফোনটি কেনা উচিত।

দেখতে হবে ক্যামেরায় কোন ধরণের সমস্যা রয়েছে কিনা এবং সমস্ত ক্যামেরা ফাংশন ঠিকমতো কাজ করছে কি না এজন্য  ছবি তুলে কিংবা ভিডিও রেকর্ড করেও দেখা যেতে পারে।

এভাবে যদি পরিপূর্ণভাবে চেক করে আইফোন কেনা যায় তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ