শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন  নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

হ্যাকার থেকে ফেসবুক ইনস্টাগ্রাম রক্ষা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি সাইবারনিউজের প্রতিবেদনে জানা গেছে, ফেসবুক, গুগল, অ্যাপল, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ ও সরকারি পরিষেবার আইডি-পাসওয়ার্ড চলে গেছে ডার্ক ওয়েবে। অর্থাৎ এসব প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের ঝুঁকিতে।

বিশেষজ্ঞরা বলছেন, আপনি নিজেও এই ঝুঁকির মধ্যে আছেন কি না, তা নিশ্চিতভাবে বলা না গেলেও, সতর্ক না হলে বড় ধরনের বিপদে পড়তে পারেন।

সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো— যত দ্রুত সম্ভব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড পরিবর্তন করা। অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে নিরাপত্তা আরও বাড়বে।

ফেসবুকের ক্ষেত্রে:

১. আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ খুলুন।

২. নিজের অ্যাকাউন্টে লগইন করুন।

৩. উপর বা নিচের ডান পাশে থাকা তিন দাগ (≡) আইকনে ট্যাপ করুন।

৪. নিচে স্ক্রল করে 'Settings & Privacy' অপশনে যান।

৫. এরপর 'Settings' সিলেক্ট করুন।

৬. 'Password and Security' অপশন বেছে নিন।

৭. সেখান থেকে 'Change Password' অপশন সিলেক্ট করুন।

৮. পুরনো পাসওয়ার্ড দিন।

৯. নতুন শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন (উদাহরণ: asd@569#)।

১০. নতুন পাসওয়ার্ড আবার দিন।

১১. সব ঠিক থাকলে 'Save Changes' বা 'Update Password' চাপুন।

বি.দ্র: নতুন পাসওয়ার্ড অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে তৈরি করুন। এতে হ্যাক হওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন:

ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেকোনো গুরুত্বপূর্ণ অ্যাপেই টু-ফ্যাক্টর চালু করুন। এতে পাসওয়ার্ডের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ধাপ যুক্ত হবে। ফলে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হ্যাকারদের জন্য কঠিন হয়ে পড়বে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ