আওয়ার ইসলাম ডেস্ক
‘বই প্রকাশের এ টু জেড’অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে ‘এডিটরস পেজ’। ২৫-২৬ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে। নিবন্ধন ফি বাবদ ১৯৯ টাকা নির্ধারণ করেছে ‘এডিটর পেজ’। বিকাশ নাম্বার : 01930879794 (পারসোনাল)।
লেখক ও লেখার প্রস্তুতি, পাণ্ডুলিপি সম্পাদনা, প্রকাশক নির্বাচনসহ এ সংক্রান্ত জরুরি বিষয়ে দিক-নির্দেশনা দেয়া হবে এই প্রশিক্ষণে।
এতে মূল প্রশিক্ষক হিসেবে থাকবেন ভাষাচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক খন্দকার সোহেল এবং কলকাতার প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান বুক পাবলিশার্সের প্রকাশক মারুফ হোসেন। প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন- লেখক-সাংবাদিক গিয়াস আহমেদ, লেখক-সম্পাদক ও গবেষক ড. শাহাদৎ রুমন এবং লেখক-সম্পাদক ও প্রকাশক হোসেন শহীদ মজনু।
‘এডিটরস পেজ’ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষà§