নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) পাবনার নুরজাহান কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ মজলিসে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কর্মপদ্ধতি, কর্মীদের দায়িত্ব ও করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তà