সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঝিনাইদহে পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenidah Purohit 16খালিদ হাসান, ঝিনাইদহ : পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারা দেশে গুপ্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি একরামুল হক লিকু, ঝিনাইদহ সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপূল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রতিবাদী বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারা দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী কর্তৃক গুপ্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এসব হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ