বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আকিজ ফাউন্ডেশন মাদরাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক পদে বিভিন্ন বিষয়ে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। গত ৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদ ও বিষয়

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয়: ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান, বিজিএস, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং আরবি

পদসংখ্যা: ১৯টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাঠ পরিকল্পনা, পাঠ্যক্রম প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরির ধরন ও অন্যান্য তথ্য

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: আকিজ ফাউন্ডেশন মাদরাসা, কেরানীগঞ্জ, ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

নিয়োগপ্রাপ্তরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য অফিশিয়াল আবেদন পেজ-এ প্রবেশ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ