নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক শিক্ষা মিশন ‘মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি’র পাঁচটি ক্যাম্পাসে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদরাসা বিভাগে মোট ৯৫টি পদে এই নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনের পাশাপাশি থাকা-খাওয়ার সুবিধাও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির মুগদা, বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ক্যাম্পাসে এসব পদে নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ইনচার্জ (মাদরাসা) পুরুষ ও মহিলা পদে পাঁচজন করে ১০ জন, বিভাগীয় প্রধান (হিফজ) পদে ১০ জন, সহকারী শিক্ষক/শিক্ষিকা (হিফজ) পদে ১৫ জন, কিতাব বিভাগে ১০ জন, নাজেরা বিভাগে ১০ জন এবং নূরানি বিভাগে ১০ জন নেওয়া হবে।
এ ছাড়া আবাসিক হোস্টেল সুপার পদে পুরুষ ও মহিলা মিলিয়ে ১০ জন এবং পরিচ্ছন্নতাকর্মী (খাদেম) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।
শাখা ইনচার্জ পদে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি মাদরাসা ও সাধারণ—উভয় ধারার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং সুন্নতের অনুসারী হওয়া আবশ্যক।
শিক্ষক পদে আগ্রহীদের সংশ্লিষ্ট বিভাগে যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি পরিশ্রমী এবং আমল-আখলাকসম্পন্ন হতে হবে। ইংরেজি ও আরবি কথোপকথন বিষয়ে শিক্ষকতার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আরবি মাধ্যমের ক্ষেত্রে মাদানি নেসাব থেকে তাফসির বা তাকমিল পর্যায়ের প্রশিক্ষণ এবং আরবি ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা প্রয়োজন।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান—
৭ নভেম্বর, শনিবার: সকাল ১১টা ৩০ মিনিটে মুগদা, বনশ্রী ও নারায়ণগঞ্জ ক্যাম্পাসে।
১৪ নভেম্বর, শনিবার: সকাল ১০টায় মোহাম্মদপুর ক্যাম্পাসে।
২১ নভেম্বর, শনিবার: সকাল ১০টায় মিরপুর ক্যাম্পাসে।
ক্যাম্পাসের ঠিকানা ও যোগাযোগ
মুগদা ক্যাম্পাস: ৫০/১ উত্তর মুগদা ঝিলপাড়, মুগদা, ঢাকা; মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন। ফোন: ০১৯০১৩৪৮৮০০।
নারায়ণগঞ্জ ক্যাম্পাস: উত্তর মাসদাইর কবরস্থান ও আমানা গার্মেন্টস সংলগ্ন, চাষাড়া-পঞ্চবটি সড়ক, ফতুল্লা। ফোন: ০১৮৯৮২১২৫৫৫।
বনশ্রী ক্যাম্পাস: বাড়ি-৪৪, রোড-৭, ব্লক-বি, রামপুরা, বনশ্রী, ঢাকা-১২১৯। ফোন: ০১৯০১৩৪৮৮৪৪।
মিরপুর ক্যাম্পাস: রোড-২৯, প্লট-৪৮, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ০১৯০১৩৪৮৮১১।
মোহাম্মদপুর ক্যাম্পাস: বাড়ি-৮২৮, রোড-৪, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৯০১৩৪৮৮৩৩।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯৬৯৯১০০৭৭, ০১৯০১৩৪৮৮০০-০৬ অথবা ০১৭২৪৯৬৬০৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: markajulfurkan.ef@gmail.com।