সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা ব্যক্তিদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে তাদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি বলেন, ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের সম্পূর্ণ মূল্য পরিশোধের বিধান করা হয়েছে। তাই প্রাথমিক নিবন্ধনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে।

হাব মহাসচিব জানান, নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যাওয়ায় ২০ হাজারের বেশি মানুষ এখনো হজে যাওয়ার নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অনেকেই হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। এসব মানুষের হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সৌদি আরবের কাছে অতিরিক্ত কোটা বরাদ্দের জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান তিনি।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশকে হজের কোটা কমিয়ে দিয়েছিল সৌদি সরকার। তবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর হজে যেতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ