সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

​নির্মাণকাজ সম্পন্ন হওয়ার প্রায় এক বছর পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানসংলগ্ন জামে মসজিদ।

​সোমবার (২ নভেম্বর) কবরস্থান মসজিদে জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

​জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর আন্তরিক প্রচেষ্টা, জোরালো উদ্যোগ এবং এলাকার সর্বসাধারণের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

​মুফতি নুরুল আলম ইসহাকী জানান, গত শনিবার এক ভিডিও বার্তায় সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ মো. আবদুস সালামের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানালে তারা তিন দিনের মধ্যে উদ্যোগ নিয়ে মসজিদটি খুলে দিয়েছেন।

​তিনি আরও বলেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ তারাই আবাদ করে, যারা আল্লাহর ওপর, আখেরাতের ওপর ইমান ও বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। আমাদের সকলকে সব সময় মাসাজিদ-মাদরাসার পাশে থাকার তৌফিক দান করুন। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ