সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বাহরাইনের শায়খ আহমদ তাহফীজুল মাদরাসার কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bahrainবাহরাইনের শায়খ আহমদ তাহফীজুল মাদরাসার বার্ষিক কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন মাদরাসার পরিচালক মুফতি ওসমান সাদেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেখ মুহাম্মদ হানিফ। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেখ মুহাম্মদ হানিফ প্রতিযোগী ছাত্র ছাত্রীদের সহীহ শুদ্ধ কুরআন তেলাওয়াত, নামাজ ও পাক পবিত্রতার মাসাইল বর্ণনা এবং অর্থসহ মুখস্থ হাদীসের সুন্দর উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মুফতি ওসমান সাদেক  কুরআন শিক্ষার উপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

উল্লেখ্য, মাদরাসাটিতে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া ও পাকিস্তানের শিক্ষার্থীরা রয়েছেন। বাহরাইনে এটি প্রথম দীনি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সাড়া জাগানো নূরানি পদ্ধতিতে দীনিয়াত শিক্ষা দেয়া হয়।bahran2

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ