মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bonduk juddhoডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুদ প্রকাশ ওরফে গাব্বা মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নে। তিনি যুবদল কর্মী।

র‌্যাবের দাবি, নিহত ওই যুবক ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ নিহত হন।

শুক্রবার রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার একটি বাড়িতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত আহমেদ ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকাতির খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এনাম ড্রাইভারের বাড়িতে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত মাসুদ গুরুতর আহত হয়।

র‌্যাব জানায়, তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

শাফায়াত আহমেদ ফাহিমের দাবি, ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি পিস্তল, চারটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া এক ডাকাত সদস্যকে আটক করার দাবি করেন র‌্যাবের এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ