মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মুহিউদ্দীন খানের ইন্তেকালে আঞ্জুমানের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjuman_ourislam24নিজস্ব প্রতিনিধি : বরেণ্য আলেম মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আবুল বাশার. সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক। আজ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরো শোক প্রকাশ করেছন সংগঠনের সহসম্পাদক, মাওলানা ইনাম বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল মুত্তাক্বীন জুনাইদ, দফতর সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম, অফিস সহকারী মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা শামছুল হক, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

শোকবাণীতে আঞ্জুমান সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন উপমহাদশেরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, র্শীষস্থানীয় আলেম। দেশের বাইরেও রয়েছে তাঁর আলেম হিসেবে খ্যাতি। মাওলানা মুহিউদ্দীন খান বাংলায় সীরাত সাহিত্যের জনক, ইসলামি রেনেসাঁর অগ্রদূত, তাফসিরে মাআরিফুল কুরআনসহ অসংখ্য গ্রন্থের সফল অনুবাদক।

আঞ্জুমান সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক বলেন, ইসলামি আদর্শ প্রচার ও প্রসারে মাওলানা মুহিউদ্দীন খানের ভূমিকা ছিলো অনন্য। তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার সম্পাদিত মাসিক ‘মদীনা’ পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছিলো। বাংলাদেশের ঘরে ঘরে পত্রিকাটি পৌঁছেছে। আল্লাহর কাছে তাঁর মাগরিফরাত কামনা করছি। আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

উল্লেখ্য, মাওলানা মুহিউদ্দীন খান ১৯ রমজান, ২৫ জুন ২০১৬ শনিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ