মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সাহিত্য । পাঠকের সঙ্গে ভাবনা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vabnaভাবনাবিনিময়ে অংশ নিন আমাদের ফেসবুক ফ্যান পেইজে শেয়ার করা এই পোস্টে

বিভাগে আমাদের ভাবনাগুলো বিনিময় করব সমাধান করার চেষ্টা করব আমাদের শিল্প-সাহিত্য, চিন্তা বুদ্ধিবৃত্তিজনিত সমস্যাগুলো

বিশ শতকের গায়ে সাঁটা ছিল আধুনিক-উত্তরাধুনিক দুই তকমা অনেক বাতাস বয়ে গেছে এর ওপর দিয়ে চলছে একুশ শতক এখনও কোনও তকমা বা উপাধি খুঁজে পাওয়া যাচ্ছে না মন্থর হয়ে যাচ্ছে পূর্বের হাওয়া হাওয়া ধীরে ঘুরছে পশ্চিম থেকে পুব পুব থেকে পশ্চিম ঠাঁয় দাঁড়াবে না ঠিক নতুন উন্মাদনার সামনে কিভাবে দাঁড়াচ্ছি আমরা? আগের উন্মাদনা কিভাবে পেছনে ফেলে এসেছি? উত্তর খোঁজা দরকার আধুনিকতাবাদ শুদ্ধ চিন্তা শুদ্ধ শিল্পবোধে গরল ঢেলেছে বদলে দিয়েছে মানুষের জীবনবোধও উত্তরাধুনিকতাবাদ এলো ক্ষাণিক পরিমিতি দিতে পারল না যা কিছু ঠিক ছিল তাও উলটপালট করে দিল চলতি শতাব্দী তো পুরাই ঘিঞ্জি

আমরা যারা ইসলামি সাহিত্য করি রয়ে গেছি সেই শুদ্ধতার যুগে বিশ শতকের দুই হাওয়া গায়ে লাগেনি ভালো বলব না খারাপ , বুঝতে পারছি না তবে পৃথিবী যে দুটো সিঁড়ি টপকে গেছে আমরা তার পায়ের গোঁড়ায় পৃথিবী যখন সদ্য প্রসবিত একুশ শতকের নাম খুঁজছে আমরা তখন বিশ শতকের জন্ম দেখার প্রস্তুতি নিচ্ছি

সাহিত্যের গায়ে জোব্বা আর মাথায় টুপি চড়িয়ে দিলে তা ইসলামি হয়ে যায় না অথবা ইসলাম প্রচার প্রসারের জন্য সাহিত্য লাগে না সুন্দর ভাষা যথেষ্ট একুশ শতক যাকে শিল্প সাহিত্য বলে সে এক হাতিয়ার বোধ চিন্তার লড়াইয়ের অস্ত্র একুশ শতকি মৌল্যবোধজনিত ক্রাইসিসগুলোর মোকাবেলায় কী হবে আমাদের সেই শৈল্পিক অস্ত্র? আসুন ভাবি...

সুপ্রিয় লেখক/পাঠক, আপনার ভাবনা পাঠান নিচের মেইলে : ourislamsahitya@gmail.com

  /এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ