সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নেত্রকোণায় শিক্ষককে গলা টিপে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imagesকলমাকান্দা, নেত্রকোণা: জেলার কলমাকান্দা উপজেলার চানপুর গ্রামে গলা টিপে গোপেশ রঞ্জন সরকার (৪০) নামের এক প্রাইভেট স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত গোপেশ রঞ্জন সরকারের পৈত্রিক বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়, তিনি এখানে তার পরিবার নিয়ে থাকতেন, নিহত গোপেশ স্থানীয় এক প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত গোপেশ সোমবার রাতে দুইজন ব্যক্তির ফোন পেয়ে ঘর থেকে বের হয় তারপর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি তারপর পরদিন মঙ্গলবার বিকালে লাশ নিহতের বাড়ির পাশের পুকুরে পরে থাকতে দেখা যায়, তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়া হলে তারা এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এখনো অপরাধী কে বা কারা এ ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে! নিহতের পরিবারে চলছে শোকের মাতম কলমাকান্দা থানার সাংসদ সহ সকলেই এ ব্যপারে দুঃখ প্রকাশ করেছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ