শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র আত্মঘাতী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14762773 copyআওয়ার ইসলাম ডেস্ক : সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে দ্রুত এটি স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের কথা বলে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে সর্বনাশী সিদ্ধান্ত নিয়েছে, তা দেশের পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

সুলতানা কামাল বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এখনও পরিবেশ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেয়া হয়নি। সুন্দরবনের অস্তিত্বের জন্য প্রবল হুমকি হিসেবে বিবেচিত মারাত্মক দূষক ও লাল ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠানটি স্থাপনের এ সর্বনাশা সিদ্ধান্তে দেশবাসীর সাথে আমরাও স্তম্ভিত ও ব্যথিত।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, ‘৫৩টি সদস্য সংগঠনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আগত দিনসমূহে বাংলাদেশের পরিবেশ ও বন সংরক্ষণের ইতিহাসে ১২ জুলাই একটি কলঙ্কজনক ও দুঃখজনক দিন হিসেবে বিবেচিত হবে।’

এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন-

১. রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে।

২. রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হবে।

৩. সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়নসহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ করতে হবে।

৪. সুন্দরবন রক্ষায় বিজ্ঞানসম্মত সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।

একই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ চুক্তি হলো আমাদের হাজার বছরের ঐতিহ্য সুন্দরবন ধ্বংসের সর্বনাশা সিদ্ধান্ত।’

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ