শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামী আন্দোলনের স্মারকলিপি কর্মসূচী স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaaডেস্ক নিউজ : ইসলামবিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল ও বিতর্কিত সেক্যুলার পাঠ্যসূচী বাতিলের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই ঘোষিত আগামীকাল ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে জমায়েত শেষে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিলের কর্মসুচী প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ কর্মসূচী পালন করা হবে।

বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ