সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সৌদিতে ১ বছরে ৪৬ হাজার নারী-পুরুষের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaডেস্ক নিউজ : সৌদি আরবে কর্মরত ভিন্ন ধর্মাবলম্বী প্রবাসী শ্রমিকদের মধ্যে থেকে প্রতিদিন গড়ে ১৬৪ জন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গত বছর দেশটিতে অন্তত ৪৬ হাজার নারী ও পুরুষ প্রবাসী শ্রমিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ইসলাম র্ধ্ম গ্রহণকারী এই শ্রমিকদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। নিজ ধর্ম ত্যাগ করে মোট ইসলাম ধর্মগ্রহণকারীর মধ্যে পুরুষের হার ৬৫ শতাংশ।

তবে নতুন মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি দেশটির রাজধানী রিয়াদে। মোট ইসলামগ্রহণকারীর ৫৬ শতাংশ (২৫ হাজার ৬৪২ জন) রিয়াদে কাজ করছেন। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে কর্মরত ৮ হাজার ৪২৪ জন শ্রমিক ইসলাম গ্রহণ করেছেন। শ্রমিকদের ইসলাম গ্রহণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল।

তবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পবিত্র নগরী মক্কা। এ নগরী থেকে ৭ হাজার ৪৯৫ জন শ্রমিক ইসলাম গ্রহণ করেছেন। একই সময়ে হেইলের ৮৯২ জন ও জাজান প্রদেশের ১৩ শ্রমিক গত বছর ইসলাম ধর্মগ্রহণ করেন।

দেশটির ইসলামিক কল, গাইডেন্স অ্যান্ড ফরেন কমিউনিটি অর্গানাইজেশনের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সৌদি আরবের বিভিন্ন শহরে সংস্থাটির ৪৫টি শাখা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ