শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নাটোরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kupea-hatta2ঢাকা: নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার আব্বাস উদ্দিন দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত ৮টার দিকে বরমহাটি স্কুলের কাছে তিনিসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহত হন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত আটটায় আব্বাস আলী বরমহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দূর্বত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে গুলি তাঁর পায়ে লাগে। একপর্যায়ে তিনি পড়ে গেলে দুর্বত্তরা তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় জমির উদ্দিন বিশ্বাস নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা বাধা দিতে গেলে দুর্বত্তরা তাঁকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় দুজনকেই প্রথমে স্থানীয় লালপুর হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আব্বাস আলীর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দশটার দিকে তিনি মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আসামীদের আটকে অভিযান অব্যহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ