শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পটুয়াখালী প্রতিনিধি

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী পটুয়াখালীর বাউফলের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় বিশ্বজয়ী এই হাফেজের হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের বাউফলে আল্লাহ তায়ালা কোরআনের যে নেয়ামত দান করেছেন, তার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। পবিত্র কোরআনের উছিলায় আন্তর্জাতিক বিশ্বে বাউফলকে তুলে ধরার যে সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন, এটি তাঁর পক্ষ থেকে বড় নেয়ামত। এই ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে যা কিছু করার প্রয়োজন, আমরা তা করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, বাউফলকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই ধারা অব্যাহত থাকবে। শুধু পটুয়াখালী, বরিশাল কিংবা বাংলাদেশে নয়, একদিন আন্তর্জাতিকভাবেও বাউফলকে সবাই চিনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আল্লাহ তায়ালা ইতোমধ্যে আমাদের কবুল করেছেন। এ জন্য জাকারিয়া, তাঁর পরিবার এবং সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পরে তিনি বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবর্ধনার জবাবে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, ‘আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কোরআনের ভালোবাসা থেকে এসেছেন। আল্লাহ তায়ালা কোরআনের প্রতি আপনাদের ভালোবাসাকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ তায়ালা যেন আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন।’

উল্লেখ্য, হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তাঁর বাবা মাওলানা নুরুল আমিন এবং মা ইয়ানুর বেগম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ