শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

৫ ভাষায় অনুবাদ হচ্ছে মাওলানা মাসঊদের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fotoa

ঢাকা: আরবি, ইংরেজি, ফরাসি, মালয় ও তামিল- এই পাঁচ ভাষায় অনুবাদ হচ্ছে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের আলোচিত এক লক্ষ আলেমের ফতোয়া। এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন দেশ ও গুরুত্বপূর্ণ সংগঠনের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

বাংলামেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে,  সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেমের ফতোয়ার কপি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আগামী ১১ আগস্ট দেয়া হবে। প্রধানমন্ত্রীর হাতে এই ফতোয়ার কপি হস্তান্তর করার পরই ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘে পাঠানো হবে। ইতিমধ্যে ৩২ পৃষ্ঠার এই ফতোয়া বাংলা, আরবি এবং ইরেজি ভাষায় করা হয়েছে। এখন ফ্রান্স ও তামিল এবং মালয় ভার্সনের কাজ চলছে।

দেশে সম্প্রতি বেশক’টি গুপ্তহত্যার প্রেক্ষাপটে চলতি বছরের ১৮ জুন শোলাকিয়ার ঈদগাহ ময়দানের ইমাম এবং বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের উদ্যোগে ‘এক লক্ষ মুফতি, উলামার দস্তখত সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতওয়া’ শীর্ষক ফতোয়া প্রকাশ করা হয়।

ফতোয়ায় সারাদেশের ১ লাখ ১ হাজার ৮৫০ জন মুফতি, আলেম-উলামা এই ফতোয়ায় স্বাক্ষর করেন। এর মধ্যে ৯২ হাজার ৫৩০ পুরুষ আলেম-মুফতি এবং ৯ হাজার ৩২০ জন নারী আলেম-মুফতি রয়েছেন। লক্ষাধিক আলেম-উলামার স্বাক্ষরিত ফতোয়াটি ৩২ পৃষ্ঠার। এতে কুরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে ১০টি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। এই ফতোয়ায় জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলাকে ‘হারাম’ আখ্যা দেয়া হয়েছে।

এই ফতোয়া প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ ছাড়া সৌদি আরব, জাপান, ইরান, শ্রীলংকা, মালয়েশিয়া ফতোয়ার কপি পাঠানো হয়েছে।

এরমধ্যে সৌদি এবং ইরানে আরবি, জাপানে ইংরেজি ভার্সনের কপি পাঠানো হয়েছে। এছাড়া মালেশিয়ায় আরবি এবং ইংরেজি ভার্সনের কপি পাঠানো হয়েছে, সেখানে এখন মালায় ভার্সনের কাজ চলছে।

এছাড়া শ্রীলংকায়ও বাংলাদেশে লাখো আলেমের এই ফতোয়ার কপি পাঠানো হয়েছে। শ্রীলংকা জমিয়তুল উলামার উদ্যোগে এই ফতোয়া তামিল এবং সিংহল ভাষায় ছাপানোর কাজ চলছে বলে জানান মাওলানা সদরুদ্দীন মাকনুন ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ