নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আফরোজা খানম বলেন, হজযাত্রার বিমান ভাড়ার ওপর সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি হাজি উপকৃত হবেনà¥