নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে মাওলানা মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক পরীক্ষার্থীকে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এতে তারা শারীরিক দুর্ভোগের পাশাপাশি মানসিক চাপেরও মুখোমুখি হচ্ছে। এমন বৈরী পরিবেশে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে না।
তিনি আরও বলেন, গণমাধ্যমে এমন সংবাদ প্র