শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণ তহবিল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7899" align="alignleft" width="485"]Khelaphot-1 ফাইল ফটো[/caption]

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, বন্যা দুর্গত মানুষের সাহায্য-সহযোগিতা করা সওয়াবের কাজ। সরকার ও প্রতিটি ব্যক্তির উচিৎ সামর্থের আলোকে বন্যার্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা।

তিনি আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের সাথে যে ধরনের আচরণ করছে তা বন্ধুত্বের পরিচয় নয়।

আজ (৫ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দুর্গত মানুষের সাহায্য সহযোগিতার জন্য দলের নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরীকে আহবায়ক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হককে সদস্য সচিব, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান নির্বাহী সদস্য হাফেজ শহীদুর রহমান ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরকে সদস্য করে কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের সকল নেতা কর্মী ও ঈমানদার তাওহিদী জনতাকে দুর্যোগ এলাকায় মানুষের পাশে দাঁড়ানো ও কেন্দ্রীয় ত্রাণ তহবিলে সহযোগিতার আহবান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ