সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ওয়েবসাইট সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ গ্রান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul-aziz-bin-abdullah-bin-baz-011 copyএম রবিউল্লাহ: সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আশ শায়েখ ওয়েবসাইট সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আবদুর রহমান আল ওমরীর সঞ্চালনার একটি টেলিভিশন অনুষ্ঠানে গ্রান্ড মুফতি এই সতর্কতা দেন। এ সময় গ্রান্ড মুফতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদেশ থেকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে বলে মনে করেন তিনি। যারা নেতিবাচক নকশা করে সৌদির সমাজে বিশৃঙ্খলা করতে চান তাদের কর্মকা-ে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন নামে ওয়েব সাইট চালাচ্ছে বলে জানান তিনি।

গ্রান্ড মুফতি বলেন, ওয়েবসাইটের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো সৌদির নিরাপত্তাকে বিনষ্ট করে দেওয়া। তাতে দেশের সুনাম নষ্ট হবে। সৌদি আরব সত্যিকার ইসলামি আইন ও শরীয়াহ মেনে চলে। এটি নিরাপদ ও স্বাধীন দেশ।

এখানকার মানুষরা উপভোগ্য ও সুন্দর জীবন যাপন করে। দেশের নেতা ও নাগরিকদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান। আমাদের শত্রু হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে তারাই আমাদের শত্রু বলে জানান গ্রান্ড মুফতি।

তিনি বলেন, এই ধরনের ওয়েব সাইট দেশের বাইরে থেকে সৌদি আরবের সম্প্রীতির বিরুদ্ধে কাজ করছে। নেতিবাচক কাজ করার জন্য তারা কাজ করছে। প্রকৃতপক্ষে যারা আমাদের জাতিকে ঘৃণা করে তারাই ওয়েব সাইটে মাধ্যমে ভূয়া ও মিথ্যা তথ্য প্রকাশ করে সৌদির বদনাম ছড়াচ্ছে। তারা ইসলাম ও সৌদির নিরাপত্তাকে ধ্বংস করতে চায়।

গ্রান্ড মুফতি আরো বলেন, আমাদের উচিৎ এই ধরনের মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমাদের উচিৎ তাদের সঠিক উপদেশ দেওয়া যারা ওয়েব সাইটের মাধ্যমে মিথ্যা তথ্য পাচ্ছে। আমাদের একজন তরুন এই মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রভাবিত হয়েছে। আমরা সঠিক উপদেশের মাধ্যমে মিথ্যা গুজব থেকে তাকে দূরে রাখতে পারি।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ