শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আনসার আল ইসলামকে নিষিদ্ধের দাবি পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ansar-al-Islamআওয়ার ইসলাম: বিভিন্ন হত্যাকাণ্ডের দায় শিকার করা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে স্বরাষ্টমন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্যটি জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সমকামীদের পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান এবং তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছিল আল কায়েদার সহযোগী সংগঠন আনসার-আল-ইসলাম।

আনসার-আল-ইসলাম নিজেদের 'আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) এর বাংলাদেশ শাখা বলে দাবি করে।

জুলহাস মান্নান ছাড়াও প্রকাশক ও ব্লগার দীপনসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আনসার আল ইসলাম।

সম্প্রতি তারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্যদের হত্যার তালিকাও প্রকাশ করেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ