মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হজের সময় সৌদিতে বন্ধ মার্কেট; মালিকরা অসন্তুষ্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_marketআওয়ার ইসলাম: পবিত্র হজ উপলক্ষে দোকানপাট বন্ধের ঘোষণা ও নতুন নিয়ম কানুনে অসন্তুষ্টি প্রকাশ করেছ দোকান মালিকরা। মার্কেটের সময় নির্ধারণের ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন দেশটির নাগরিক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রাত ৯টার মধ্যে দোকানপাট বন্ধে সৌদি কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময় প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।

ওই সিদ্ধান্তের প্রভাবের কথা উল্লেখ করে দোকান মালিকরা বলছেন, এর ফলে পণ্য আমদানি ও বিক্রি কমেছে। শিপিং কোম্পানিগুলো পণ্য খালাসের সময় সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বলছেন, দোকানপাট বন্ধের সময় রাত ৯টার দিকে যানজটও বাড়ছে।

এদিকে দেশটির আরবি ভাষার জাতীয় দৈনিক আল-মদিনাহ`র এক জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, দৈনিকটির ৫৩ শতাংশ পাঠক রাত ৯টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ ও ৪৫ শতাংশ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ২ শতাংশ পাঠক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জেদ্দাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক গবেষণার ফল প্রকাশ করেছে। এতে রাত ৯টার মধ্যে দোকানপাট বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রমিক ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে।

এতে দেখা যাচ্ছে, দেশটির ৭২ শতাংশ গ্রাহক রাত ৯টায় অথবা এর পরে কেনাকাটা করতে যান। কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে জেদ্দাহ চেম্বারের গবেষণায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ