শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

চরমোনাইর পীরকে স্বীকৃতি বাস্তায়ন পরিষদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পঁচিশবছর পূর্তি মহামিলনের দশ দফায় ‘ দেশের সকল কওমী মাদরাসার স্বতন্ত্র ও স্বকীয়তা বজায় রেখে সনদের সরকারি স্বীকৃতি’র দাবি উত্থাপন করায় অভিনন্দন জানিয়েছেন ‘কওমী শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’র আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, কওমী মাদরাসার সনদের স্বীকৃতি এ দেশের ছাত্রসমাজের অধিকার। স্বকীয়তা রক্ষা করেই স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতির পক্ষে ইশার পুনর্মিলনীতে উল্লেখ করায় চরমোনাইয়ে পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমকে অভিনন্দন জানাই।

স্বীকৃতির পক্ষে এ দেশের আলেম উলামা একজোট দাবি করে তারা বলেন, কওমী মাদরাসার উন্নয়ন সবাই চান। স্বীকৃতি তথা সনদের মান নিতে কারো অনাগ্রহ নেই। তবে এই স্বীকৃতির বিষয়টি নিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে।

শতভাগ স্বকীয়তার উপর কওমী সনদের স্বীকৃতি দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে, আসলে তারা এ নিয়ে কোনো তালবাহানা করছেন না।
আজ ২৮ আগস্ট রবিবার এক বিবৃতিতে মাওলানা মাসউদুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ