শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

`মাদরাসা শিক্ষকদের উপর হামলা অমার্জনীয় অপরাধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_islami

 

 

আওয়ার ইসলাম : শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী উগ্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেছেন খেলাফতে ইসলামীর আমীর ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত আমিনী।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিনা উস্কানিতে নিরীহ মাদরাসা শিক্ষক ও ছাত্রদের উপর হামলা করে সন্ত্রাসীরা অমার্জনীয় অপরাধ করেছে। অবিলম্বের এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মাওলানা হাসানাত আমিনী বলেন, আলেম-উলামা ও নিরীহ ছাত্রদের উপর যারা হামলা চালিয়েছে তারা দেশ ও ধর্মের দুশমন। এই পাপাচারী দূর্বৃত্তদের হাত থেকে দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা বারবার এ ব্যাপারে সরকারের উদাসীনতা লক্ষ্য করছি, যা এদেশের আলেম সমাজের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর।

বিবৃতিতে তিনি আরো বলেন, কওমী উলামায়ে কেরাম এদেশের শান্তিপ্রিয় নাগরিক। তাদের উপর বারবার হামলা হবে আর তারা নিরবতা বজায় রেখে তা সহ্য করবে, তা আর হবে না। হয়তো সরকার মাদরাসার শিক্ষক/ছাত্রদের নিরাপত্তা দেবে। আর না হয় আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবো। কোন মাদরাসা বিরোধী দুবৃত্তদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ