মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১২০ কেজি স্বর্ণে কাবার নতুন গিলাফ প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A worker embroiders the Kiswa, a silk cloth covering the Holy Kaaba, in the holy city of Mecca, ahead of the annual haj pilgrimage October 8, 2013. The Kaaba is Islam's holiest site. REUTERS/Ibraheem Abu Mustafa (SAUDI ARABIA - Tags: RELIGION SOCIETY)

আওয়ার ইসলাম: কাবার নতুন গিলাফ তৈরির কাজ শেষ হয়েছে। এবারের গিলাফটি তৈরিতে ৭শ কেজি সিল্ক, ১২০ কেজি স্বর্ণ এবং রুপার সুতা ব্যবহার করা হয়েছে। ৪৭টি কাপড়ের টুকরা দিয়ে গিলাফটি তৈরি করা হয়েছে। প্রতিটি টুকরা ১৪ মিটার লম্বা এবং ১০১ মিটার চওড়া। গিলাফ তৈরির কাজে একটি ফ্যাক্টরির ২শ ৪০ জনের বেশি ক্যালিওগ্রাফার কাজ করেছেন। কাবার চারদিকে এই নতুন গিলাফ দিয়ে ঢেকে দেয়া হবে। ইতোমধ্যেই গিলাফ তৈরির সব কাজ শেষ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৯ জিলহজ তারিখে ফজরের নামাজ আদায় করে কাবা শরীফ নতুন গিলাফে ঢেকে দেয়া হবে। এছাড়া পূর্ব পরিকল্পণা অনুযায়ীই সব কিছু সম্পন্ন করা হবে।

প্রতি বছর দুই পবিত্র মসজিদের বাদশাহ সালমানের নির্দেশনায় কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়। এবছরও এর ব্যতিক্রম হবে না। বাদশাহ সালমানের উপস্থিতি এবং সার্বিক তত্ত্বাবধানেই কাবার গিলাফ পরিবর্তন করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ