সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

জর্ডান নদীর দুই তীরে ইসলামপন্থীদের বিজয়ের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untibbbtled-1আওয়ার ইসলাম : জর্ডান নদীর দুই পাড়ে থাকা যথাক্রমে হাশেমি রাজতন্ত্র আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ আসন্ন নির্বাচনে খুব সহজে জয়ী হবে বলে আশা করেছিল। কিন্তু ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের স্থানীয় শাখাগুলো নির্বাচন বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসায় নির্বাচনের সম্ভাব্য দৃশ্যপট পাল্টে গেছে । তারাই এখন বিজয়ী হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জর্ডানে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট ২০ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর পাশের দেশ ফিলিস্তিনে  ৮ অক্টোবর অনুষ্ঠেয় পশ্চিম তীরের আটটি সিটি করপোরেশন নির্বাচনে ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হামাস সবগুলোতেই জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা।

তাই কিছুদিনের মধ্যে জর্ডান নদীর দুই তীরেই উড়বে ইখওয়ানের বিজয় পতাকা। এটা হবে বড় ধরনের ঘটনা। ২০১৩ সালে মিসরে ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর তাদের ওপর যে অত্যাচারের স্ট্রিম রোলার নেমে এসেছিল, তাতে আরব বিশ্ব থেকে দলটি হারিয়ে যাবে বলে মনে হচ্ছিল। সেখান থেকে আজ তারা আবার ঘুরে দাঁড়িয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ