শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ধামরাইয়ে সর্ববৃহৎ জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhamraiমুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব

বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ডের (বেফাক) উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে ধামরাইয়ে এই প্রথম সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ধামরাইয়ের ইসলামপুর  থেকে কালাপুর পর্যন্ত ৬ কিলোমিটার পথে নিরবচ্ছিন্ন এক ঐতিহাসিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী মোসলেম উদ্দীন, বালিথা বাথুলী হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক,  মাওলানা হাবিবুল্লাহ, ডাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমানসহ ধামরাইয়ের প্রায় সকল কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক এবং উলামায়ে কেরাম।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, মূলত ইসলামের শত্রুরাই, আলেম উলামা ও মাদ্রাসার ছাত্রদের বিতর্কিত করার জন্য ধর্মিয় লেবাস পড়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটায়।

উল্লেখ্য, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশ ব্যাপী জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন সফল করার জন্য বেফাক সভাপতি ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী ও মানববন্ধন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ সকল কওমী মাদরাসা এবং উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।

সেই লক্ষ্যে সকল নেতৃবৃন্দগণ কর্মসূচি সফল করতে সকল কওমী মাদরাসা  অর্ধবেলা বন্ধ রেখে কর্মসূচি পালন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ