সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

পাকিস্তানে আদালতে বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak3আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মারদানের একটি আদালতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, হামলাকারী আদালত প্রাঙ্গণে একটি গ্রেনেড ছুড়ে মারে এবং নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে আইনজীবী, পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষও রয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়া এ ঘটনার কয়েক ঘণ্টা আগে আজ শুক্রবার পেশোয়ারের কাছে খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় চার আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। দুটো হামলাই পাকিস্তানের উত্তরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঘটেছে।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন আদালতে হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গি গোষ্ঠী তালেবানের উপদল জামায়াতুল আহরার খ্রিস্টান এলাকায় হামলার দায় স্বীকার করেছে।

এর আগেও পাকিস্তানে আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মাসে কোয়েটায় বোমা বিস্ফোরণে ১৮ জন আইনজীবী নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল জামায়াতুল-আহরার।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ