শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

পাকিস্তানে খ্রিস্টান কলোনিতে হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak2আওয়ার ইসলাম: পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে আত্নঘাতী হামলা চালিয়েছে  সন্ত্রাসীরা। এ ঘটনায় এক ব্যক্তিসহ ও চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) অসিম বাজওয়া বলেন, ‘চার আত্মঘাতী বোমা হামলাকারীর সবাই নিহত হয়েছে।’

পেশোয়ারে গত কয়েক বছরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। শহরটিতে ২০১৪ সালের ডিসেম্বরে সবচেয়ে ন্যক্কারজনক হামলা হয়। সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে তালেবানের সেই হামলায় ১৫০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। সর্বশেষ শুক্রবারের হামলার নেপথ্যে কারা, তা এখনো জানা যায়নি।

দেশটির কয়েকটি নিরাপত্তা সূত্র ডনকে জানায়, সন্ত্রাসীরা কলোনিতে হামলার পর সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। হামলাকারীরা আত্মঘাতী হামলায় ব্যবহৃত জ্যাকেট (সুইসাইড জ্যাকেট) পরে ছিল।ওই সূত্র জানায়, দুই হামলাকারী সুইসাইড জ্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আরো দুই হামলাকারী।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ