শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারত সীমান্তে জঙ্গিবিমান মোতায়েন করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

104b849_75আওয়ার ইসলাম : ভারত সীমান্তের কাছে তিব্বতে জে-২০ জঙ্গিবিমান মোতায়েন করেছে চীন। এই বিমানকে চীনের সবচেয়ে অত্যাধুনিক এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ভয়ংকর যুদ্ধবিমান হিসেবে দেখা হয়।

সাগরপৃষ্ট থেকে অনেক উঁচুতে অবস্থিত তিব্বতে এ বিমান মোতায়েনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের কাছে চীনা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জে-২০। হিমালয়য়ের পার্বত্য অঞ্চলে সাগরপৃষ্ট থেকে ১৪,০০০ ফুট উচ্চতায় যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে জে-২০। দুই ইঞ্জিন বিশিষ্ট এ জঙ্গিবিমান সম্পর্কিত তথ্য যাতে সহজে প্রকাশ না পায় সে ব্যবস্থা নিয়ে রেখেছে চীন।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে ভারত সীমান্তের কাছে জে-২০ মোতায়েনর খবর প্রকাশিত হলো।

এর আগে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে এবং এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। চীন সীমান্তে ভারতীয় ‘ব্রাহ্মস’ ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ওই বিবৃতি দিয়েছিল বেইজিং। বিবৃতিতে এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছিল চীন।

ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। হিমালয়ের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশসহ ভারত শাসিত ৯০,০০০ বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড চীন নিজের ভূমি হিসেবে দাবি করছে। অন্যদিকে ভারত বলছে, আকসাই চিন অঞ্চলে ভারতের ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে।

সূত্র : পার্সটুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ