সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

গুলশানে আতঙ্ক; পুলিশ ঘিরে রেখেছে একটি বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান-১ নম্বরে ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এলজির শো রুমে ৪ জন অজ্ঞাত অস্ত্রধারী প্রবেশ করেছেন। এলজি’র কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় আবারো জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এরপর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ অভিযান শুরু করবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই ৪ অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সেখানে প্রবেশ করেছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জঙ্গি হিসেবেও সন্দেহ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, এলজি’র শো রুমের নিচেই ব্র্যাক ব্যাংকের বুথ। পাশে এনসিসি ব্যাংক। বিপরীতে বেসরকারি মোবাইল অপারেটর রবি’র অফিস। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি সতর্কাবস্থায় দেখা গেছে র‌্যাব সদস্যদের।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম জানান, ডাকাত কিংবা জঙ্গি সদস্যদের ডাকাতির পরিকল্পনা হিসেবে ধরে নিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ প্রস্তুতি নিচ্ছে সেখানে অভিযান চালানোর। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, এখন ব্যস্ত আছি। এলজিতে অভিযান চালানো হবে বলে কল কেটে দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ