মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

মিয়ানমারে নামতেই কফি আনানকে দুয়ো দিলো বৌদ্ধ ভিক্ষুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anan-1 copyআওয়ার ইসলাম : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আজ মঙ্গলবার ধর্মীয় সংঘাত তদন্তে  মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে পৌঁছলে শতশত কট্টরপন্থী বৌদ্ধ তাকে দুয়ো দিয়েছেন।

এ রাজ্যে ধর্মীয় সংঘাতে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন। ধর্মীয় দিক থেকে বিভক্ত ও দরিদ্র এ রাজ্যে ক্ষত সারানোর উপায় খুঁজতে মিয়ানমারের নতুন সরকার প্রধান অং সান সু চি সাবেক জাতিসংঘ প্রধানকে দায়িত্ব দিয়েছেন।

রাখাইন রাজ্যে ২০১২ সালে রাখাইন বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় ১শ’ জনের বেশি নিহত হয়। নিহতদের বেশিরভাগ মুসলিম। বাড়ি ছেড়ে আশ্রয়শিবিরে চলে যেতে বাধ্য হয় প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা মুসলিম। সেখানে তাদের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। তাদের স্বাস্থ্য সেবা ও অন্যান্য সেবা পাওয়ার সুযোগও সীমিত। নিপীড়ন থেকে বাঁচতে হাজার হাজার মানুষ নৌপথে পালিয়ে গেছে।

আনানকে বহনকারী গাড়ি বহর রাখাইন রাজ্যের বিমানবন্দর ছাড়ার সময় অনেকে তাকে দুয়ো দেন এবং চিৎকার করতে থাকেন ‘কফি নেতৃত্বাধীন কমিশন মানি না’। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, ‘আমাদের রাখাইন রাজ্যের বিষয়ে বিদেশী পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপ মানি না’। জনৈক বিক্ষোভকারী কো থেইন বলেন, ‘আমরা হস্তক্ষেপ মানি না।’ তিনি বলেন, বুধবার কফি আনানের ফেরার সময়ও তারা এখানে বিক্ষোভ দেখাবেন।ে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ