শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam pak copyআওয়ার ইসলাম : কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ১২০ এমএম মর্টারের গোলা বর্ষণ করেছে পাকিস্তান।

গত মধ্যরাত থেকে পাক সেনারা পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এ কাজে হাল্কা অস্ত্র, অটোমেটিক রাইফেল, এবং ১২০ মিলিমিটার ক্যালিবারের ভারী মর্টার ব্যবহার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষের কেউ হতাহত হয়নি।

পুঞ্চের শাহপুর কান্দি এলাকায় বুধবার সূর্যোদয়ের পরও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছিল বলে জানা গেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু জেলার আখনুর সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ