মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালেন ডাচ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-dach-copyআওয়ার ইসলাম : নেদারল্যান্ড সফরের সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন এক ডাচ এমপি। নেতানিয়াহুর নেদারল্যান্ডস পার্লামেন্ট পরিদর্শনের সময় অন্যদের সাথে উপস্থিত ছিলেন তুনাহান কুজু নামের ওই এমপি। অন্যরা তার সাথে হাত মেলালেও তিনি তার হাত দুটি পেছনে সরিয়ে রাখেন। কুজুর পোশাকে এ সময়  ফিলিস্তিনি পতাকাশোভিত ল্যাপেল পিন শোভা পাচ্ছিল।

এই ঘটনাটি কুজু  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপক সাড়া পেয়েছে। গ্রিন লেফট পার্টির সদস্য রিক গ্রাশোফও তার উদ্যোগকে সমর্থন করেছেন। চরম বামপন্থী ও অভিবাসনপন্থী ডেনক পার্টির সহ-প্রতিষ্ঠাতা ৩৫ বছর বয়স্ক কুজু অনেক আগে থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহনাভূতিশীল হিসেবে পরিচিত।

চলতি সপ্তাহের শুরুর দিকে সাবেক ডাচ প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান অ্যাগচ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করে তার বিচার করার দাবি জানিয়েছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ