সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সিরিয়ার সেনা অবস্থানে ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-isril-copyআওয়ার ইসলাম : ইসরাইলি জঙ্গিবিমান আবারো গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে দেশটির সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাল ইসরাইল। ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে মর্টারের গোলা নিক্ষেপের জবাবে আজ (বৃহস্পতিবার) ভোরে ওই বিমান হামলা চালানো হয়। কথিত মর্টার হামলায় কেউ হতাহত হয়নি বলেও জানায় ইসরাইলি সেনারা।

এর আগে রোববার তেল আবিব এক বিবৃতিতে দাবি করেছিল, গোলান মালভূমির সিরিয়া অংশ থেকে ইসরাইলি অংশে  মর্টারের গোলা আঘাত হানার পর তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর কামান লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা  উল্লেখ করে তেল আবিব জানায়, সিরিয়ার মর্টারের গোলা ইসরাইল অধিকৃত গোলান মালভূমির জনমানবহীন এলাকায় পড়েছে বলে কেউ হতাহত হয়নি।

ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি না দিলেও তেল আবিব এই মালভূমির দখলীকৃত অংশকে নিজের  ‘অবিচ্ছেদ্য অংশের’ অন্তর্ভূক্ত করে নিয়েছে। বর্তমানে সেখানে গড়ে উঠেছে বহু অবৈধ ইহুদি বসতি।

সূত্র : পার্স টুডেে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ