সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি নারীকে বিয়ে করতে চাইলে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-womenআওয়ার ইসলাম: সৌদি সরকার এক নতুন আইন করতে যাচ্চে। সৌদি নাগরিক ছাড়া ভিনদেশি কোনো পুরুষ সৌদি নারীকে বিয়ে করতে চাইলে দিতে হবে মেডিকেল টেস্ট। ছেলে মাদকাসক্ত কিনা বিষয়টি যাচাই করা হবে কঠোরভাবে।

এ আইনটি পাস হলে বিয়ের আগে পাণিপ্রার্থীকে মাদক পরীক্ষার অনুরোধ জানাতে কনে পক্ষকে যে অস্বস্তিতে পড়তে এর মাধ্যমে তা এড়ানো সম্ভব হবে। এ আইনটি প্রণয়নের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ব্যাপক চাপ রয়েছে। কারণ এর মাধ্যমে পারিবারিক অশান্তি তথা বিবাহ বিচ্ছেদের হার কমানো সম্ভব হবে।

প্রস্তাবিত আইনে কেবল বিদেশি পুরুষই নয়, বরং যেসব সৌদি পুরুষ বিদেশি নারীদের বিয়ে করতে চান তাদেরকেও মাদক পরীক্ষা করাতে হবে। বিয়ের আবেদনের সঙ্গে সরকারি দফতরে এই পরীক্ষার প্রতিবেদন তাদেরকে দাখিল করতে হবে।

গত মাসে সৌদি সংবাদমাধ্যম আল হায়াত এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছর ১২৮ জন সৌদি নারী তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়েছেন। এসব বিদেশি স্বামীর অধিকাংশই ইয়েমেনি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে স্বামীর মাদকাসক্তের কারণে সৌদি নারীরা আদালতে তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাকের আবেদন করেছেন।

সূত্র: ওকাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ