শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আরো দু্ই পরমাণু স্থাপনার উদ্বোধন করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-iran-copyআওয়ার ইসলাম : ইরান আরো দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার দ্বিতীয় ও তৃতীয় ইউনিট হিসেবে পরমাণু স্থাপনা দুটি নির্মিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে রাশিয়ার কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

সালেহি বলেন, “শিল্পখাতে আমরা শান্তিপূর্ণ পরমাণু কর্মকাণ্ডের নতুন অধ্যায়ের সূচনা করছি। আমরা বুশেহরে আরো দুটি নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি।” ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজও করেছে রাশিয়া। এ স্থাপনাটি ২০১১ সালে উদ্বোধন করা হয় তবে পূর্ণমাত্রায় উৎপাদনে আসে আরো পরে। বুশেহর পরমাণু কেন্দ্র থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

সূত্র : রেডিও তেহরান

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ