সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

টঙ্গীতে কারখানায় আগুন ; নিহতের সংখ্যা বেড়ে ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-agun-copyআওয়ার ইসলাম : টঙ্গীতে একটি কারখানার বয়লার ফেটে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীরা বলছেন বিষ্ফোরণস্থল থেকে তারা অন্তত ১৪টি মৃতদেহ উদ্ধার করেছেন। আহতদের মধ্যেও কেউ কেউ হাসপাতালে নেয়ার পর মারা গেছে বলে জানা যাচ্ছে। এ পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্তত অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে যাদের মধ্যে কুড়ি জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে থাকা ট্যাম্পাকো কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে। কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করা হত বলে জানা যাচ্ছে।

বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড এখনো নিয়ন্ত্রণে আসেনি। বেলা এগারোটার সময়ও আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা সেখানে কাজ করছিল।

 

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ