মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

এবার ঈদে জাতীয় ঈদগাহে কড়া নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eidgahআওয়ার ইসলাম : এবার ঈদুল আজহায় কড়া নিরাপত্তা থকাবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদগাহ ঘিরে নজীরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপি, র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নিয়ে পুরো ঈদগাহে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গত রোজার ঈদে শোলাকিয়ার হামলার মতো কোনো ঘটনা যেন জাতীয় ঈদগাহে না ঘটে সে জন্য এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি, মন্ত্রী, সরকারের উপদেষ্টা, সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মুসল্লিদের ময়দানে প্রবেশ করতে হবে। প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে। মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষাভবন পর্যন্ত টহলে নিয়োজিত থাকবে র্যাব-পুলিশ।

পুলিশের পাশাপাশি র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় ঈদগাহে। প্রবেশ পথে র্যাবের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যরা মোতায়েন থাকবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ