মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঈদুল আযহাকে কাশ্মিরের প্রতি উৎসর্গের ঘোষণা দিল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20160913_095-v912_305-1-copyআওয়ার ইসলাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি বছরের ঈদুল আযহাকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামের প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন। ঈদ উপলক্ষে দেয়া বার্তায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা পালনের সময়ে কাশ্মিরের মানুষের আত্মোৎসর্গের কথা পাকিস্তান ভুলে যেতে পারে না। কাশ্মিরের মানুষ ভারতীয় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলে বার্তায় দাবি করে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার লাভের লক্ষ্যে তারা তৃতীয় প্রজন্মকে উৎসর্গ করছে।

আজ পাকিস্তানে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এ ঈদকে পাকিস্তান কাশ্মিরের মানুষের জন্য উৎসর্গ করছে ঘোষণা করে তিনি বলেন, কাশ্মিরের মানুষের ইচ্ছা অনুযায়ী সংকট নিরসন না হওয়া পর্যন্ত আগামী সব ঈদ তাদের জন্য উৎসর্গ করবে পাকিস্তান।

এদিকে, এর আগে কাশ্মির আন্দোলনকে সমর্থন এবং চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি। কাশ্মির নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির পাশাপাশি ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক, নরওয়ে নিউজিল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ