মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিন্ডিকেট করে কওমি মাদরাসা ধ্বংস করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

younus (2)আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করেছে অপরদিকে গরীব, দুঃখী ও এতিমদের হক নষ্ট করেছে।

তিনি বলেন, বিশ্ববাজারে চামড়ার মূল্য যখন অনেক বেশি তখন বাংলাদেশে চামড়ার ন্যায্য মূল্য না দিয়ে গরীব, দুঃখী ও মাদরাসার এতিমদের বঞ্চিত করে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার চামড়ার মূল্য প্রতি ফুট ৫০ টাক্যা নির্ধারণ করলেও এই দরে কোন ট্যানারীর মালিক চামড়া কিনেনি। কিন্তু ঈদের দিন মাদরাসার এতিমখানাসহ সারাদেশের গরীব মানুষের হক পশুর চামড়ার মূল্য নামে মাত্র টাকায় কিনছে বেপারীরা। ইতিহাসে এমন নজীর দ্বিতীয় আর নেই। সরকার সিন্ডিকেট করে কওমী মাদরাসাকে ধ্বংস করছে এবং চামড়া শিল্পকে ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুঁড়ি বানানোর জন্য কাজ করছে। আমরা সরকারের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

১৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে দলটির মহাসচিব এসব কথা জানান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ